Tuesday, December 2, 2008

ভিসি স্যারের সাথে সেশান

আজ বিকেলটা অনেক বাস্ততায় কেটেছে,ভারসিটির জন্য তৈরি করা আমাদের ওয়েবসাইটি ভিসি স্যারকে দেখালাম ।
ভিসি স্যার আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
মুলত আমি এবং রিমন মিলে এই সাইটটি তৈরি করেছি, রাশেদ স্যার ও তারেক স্যার আমাদের তত্তাবধানে ছিলেন ।

ভিসি স্যারের সাথে নোবিপ্রবি এর অফিসিয়াল সাইট,
নোবিপ্রবি অনলাইন লাইব্রেরি এবং এর সাথে সংস্লিস্ট আরো কিছু ব্যপার নিয়ে আলোচনা হয়েছে। ওয়েবসাইটি আজ থেকেই হয়তোবা আপলোড করা শুরু করতে পারি ।

Monday, September 1, 2008

Certificte giving ceremony

Certificate given by Dr. Humyan Kabir (Chairman, Deptt of CSTE, NSTU)
for participating in Mid level Joomla workshop.

Monday, August 18, 2008

আমার তৈরি সফটওয়্যার

সাধারনত বেশিরভাগ শিক্ষা প্রতিস্ঠানে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল হাতে কলমে অথবা সর্বোচ্চ MS-Excell-এ তৈরি করা হয় । এ প্রক্রিয়ায় সময় যেমন বেশী লাগে, ভুল হওয়ার সম্ভবনাতো রয়েই যায়। তাই দরকার এমন আকটি সয়ংক্রিয় পদ্ধতি, যার মাধ্যমে ভুল হওয়ার কোন সম্ভবনা নেই এবং কাজটা হবে অতি দ্রুত। একজন ছাত্র বা ছাত্রী চাওয়ার সাথে সাথে তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রস্তুত হওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে না।

“Versatile Result Creator” হচ্ছে এমন আকটি সফটওয়্যার যার মাধ্যমে নির্ভুলভাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ছাত্র-ছাত্রীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রেসাল্ট শীট, টেবুলেশন শীট এবং আরো প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে দিবে। একজন ছাত্র/ছাত্রীর যে কোন সেমিস্টারের একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা পুরো চার বছরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ক্লিক করার সাথে সাথে প্রস্তুত হয়ে যাবে।

ইউজিসি-র চেয়ারম্যান জনাব নজরুল ইসলামের উপস্থিতিতে এ সফটওয়্যারটি ০৯ই আগস্ট ২০০৮ তার যাত্রা শুরু করে। এ বছরই
এ সফটওয়্যারটির মাদ্ ২০০৫-২০০৬ ও ২০০৬-২০০৭ সেসানের সেমিস্টার ফাইনাল পরিক্ষার ফলাফল নির্ভুলভাবে প্রস্তুতি ও প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে এ
বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার কিছু দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়কে যাতে কিছু দিয়ে যাতে পারি, তাই আমি এই সরটওয়্যারটি তৈরির কাজ শুরু করি। সরটওয়্যারটি তৈরি করতে বিভাগের শিক্ষকগ ও আমার বন্ধুরা আমাকে যথেষ্ট অনুপ্রেরনা যুগিয়েছে।


Friday, August 15, 2008

My desire

I want to do something for IT sector in Bangladesh.